ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 28 January 2022

ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি

 


উপাদান জেনে নিন -

১. আলু বড় ৩টি

২. তেল ২২ কাপ

৩. লঙ্কার গুঁড়া ৩ চা চামচ

৪. লবণ পরিমাণমতো

৫. ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ ও

৬. কালো লবণ আধা চা চামচ।


পদ্ধতি


প্রথমে আলু ধুয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। তারপর চপিং বোর্ড ব্যবহার করে কেটে নিন লম্বা করে। এবার মাঝারি আঁচে একটি গভীর প্যানে তেল গরম করে নিন।


এতে আলুর টুকরোগুলো দিয়ে হালকা আঁচে বাদামি করে ভেজে নিন। এরপর একটি পাত্রে পেপার ন্যাপকিন ছড়িয়ে তার উপরে তুলে নিন ভেজে রাখা আলু।


এবার ভাজা আলুতে লঙ্কার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, লবণ ও কালো লবণ মিশিয়ে দিন। ভালোভাবে মেশান যাতে মসলাগুলো আলুর সঙ্গে মিশে যায়।


ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার ফ্রেঞ্চ ফ্রাই। এবার পরিবেশন করুন টমেটো সস, চাটনি কিংবা

মেয়োনিজের সঙ্গে।

No comments:

Post a Comment

Post Top Ad