চিকেন স্প্রিং রোল - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 28 January 2022

চিকেন স্প্রিং রোল

 


উপকরণ


১. ময়দা পরিমাণমতো

২. কর্নফ্লাওয়ার আধা কাপ

৩. মুরগির মাংস এক কাপ

৪. ক্যাপসিকাম আধা কাপ

৫. গাজর আধা কাপ

৬. পেঁয়াজ কুচি আধা কাপ

৭. ডিম দুটি

৮. গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ

৯. লঙ্কার গুঁড়া এক চা চামচ

১০. টমেটো সস আধা কাপ

১১. সয়াসস ২ টেবিল চামচ

১২. তেল পরিমাণমতো ও

১৩. লবণ স্বাদমতো।


পদ্ধতি


প্রথমে সব সবজি ও মাংস টুকরো করে কেটে নিন। এরপর প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ও সবজিগুলো ভালো করে ভেজে নিন।


এরপর মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখুন। মাংস সেদ্ধ হয়ে গেলে লবণ, গোলমরিচ গুঁড়া, টমেটো সস, সয়াসস ও ময়দা ছড়িয়ে দিন।


ভালো করে কষিয়ে নিন মাংস। মৈাংস সেদ্ধ হলেই তৈরি হয়ে যাবে পুর। এবার রোল তৈরির পালা।


এজন্য একটি পাত্রে ময়দা, ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার ও মরিচের গুঁড়া একসঙ্গে মিশিয়ে পরিমাণ মতো জল ঢেলে ডো তৈরি করে নিন।


এরপর গোল করে রুটির আকারে বেলে নিন। এবার ওই মাংসের পুর একেটি রুটির মধ্যে দিয়ে রোলের মতো দু’দিকে মুড়িয়ে নিন।


এবার রোলগুলো তৈরি হলে ব্যাটারে চুবিয়ে নিন। তারপর কড়াইয়ে তেল গরম করে ডুবো তেলে ভেজে নিন।


এরপর সালাদ ও সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন স্প্রিং রোল।

No comments:

Post a Comment

Post Top Ad