বানিয়ে নিন জিভে জল আনা দই বেগুনের - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 28 January 2022

বানিয়ে নিন জিভে জল আনা দই বেগুনের




উপকরণ জেনে নিন 


১. বেগুন ২টি (চারকোণা করে কাটা)

২. টমেটো ১টি (চারকোণা করে কাটা)

৩. পেঁয়াজ ১টি

৪. হলুদ ও লঙ্কার গুঁড়া ২ চা চামচ

৫. দই ৩ চামচ ও

৬. ধনেপাতা পরিমাণমতো।


পদ্ধতি


প্রথমে বেগুনের সঙ্গে লবণ, হলুদ গুঁড়া ও লঙ্কার গুঁড়া একসঙ্গে মিশিয়ে নিন। এরপর তেল গরম করে ভালো করে ভেজে নিন বেগুন।


বেগুন সেদ্ধ হয়ে গেলে তাতে দিয়ে দিন পেঁয়াজ ও সামান্য লবণ। এরপর ভালো করে নেড়ে নিন।


তারপর দিন টমেটো ও সামান্য জল। মনে রাখবেন, বেশি ঝোল যেন না হয়। মাখা মাখা হবে। কাজেই জল দিতে হবে মেপে।


সবশেষে একদম কম আঁচে দিয়ে দিন দই। ভালে করে নেড়ে নিন, যাতে দই কেটে না যায়।


রান্না হয়ে এলে নামিয়ে নিন। এরপর উপর থেকে ছড়িয়ে দিন অল্প ধনেপাতা। ব্যাস তৈরি সুস্বাদু দই বেগুন।

No comments:

Post a Comment

Post Top Ad