চিলি গার্লিক নুডলস - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 28 January 2022

চিলি গার্লিক নুডলস

 


উপকরণ জেনে নিন 


১. চিলি ফ্লেক্স ২ চা চামচ

২. চিলি সস ২ চা চামচ

৩. সয়া সস ২ চা চামচ

৪. রসুন কুচি ৩ কোয়া

৫. সাদা তিল সামান্য

৬. পেঁয়াজ কলি কুচি ২-৩টি

৭. নুডলস ১৪০ গ্রাম ও

৮. তেল পরিমাণমতো।



পদ্ধতি


প্রথমে নুডলস সেদ্ধ করে নিন। এরপর ছাঁকনি দিয়ে জল ছেঁকে নিন। ঠান্ডা জল দিয়ে একবার সেদ্ধ নুডুলস ধুয়ে একেবারে জল ঝরিয়ে নিন।


এবার একটি বাটিতে, চিলি ফ্লেক্স, চিলি সস, সয়া সস, সাদা তিল ও রসুন হালকা আঁচে ভাজতে থাকুন। তারপর ঢেলে দিন তেল।


আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস ঢেলে নিন বাটিতে। ভাল করে মিশিয়ে মসলায় মিশিয়ে উপর দিয়ে পেঁয়াজকলি ছড়িয়ে দিন।


রান্না হয়ে এলে নামিয়ে নিয়ে সাজিয়ে নিন প্লেট আর উপভোগ করুন আপনার চিলি গার্লিক নুডলস।

No comments:

Post a Comment

Post Top Ad