দুপুরে গরম গরম ভাত হোক বা ফ্রাইয়েডরাইস সঙ্গে পরিবেশন করুন এই অসাধারন রেসিপিটি।
উপকরণ জেনে নিন -
গলদা চিংড়ি – ৩০০ গ্রাম
সরষে- ২০ গ্রাম
টক দই- ৪০ গ্রাম
নারকেল কুচি- ২০ গ্রাম
কাঁচা লঙ্কা- ৪ টি
হলুদ- পরিমানমতো
লবণ- স্বাদমতো
চিনি- স্বাদমতো
সরষের তেল- ২৫ গ্রাম
প্রথমে একটি পাত্রের পরিমানমতো উষ্ণ জলে সরষে ভিজিয়ে ২ ঘন্টামতো রেখে দিন।
এরপর একটি মিক্সার গ্রাইন্ডারে সরষে, কাঁচা লঙ্কা, নারকেল কুচি, লবণ, চিনি, হলুদ গুঁড়ো, এবং পরিমাণ মত জল দিয়ে স্মুদ পেস্ট তৈরি করে নিন।
এবার একটি পাত্রে তৈরি করা পেস্টের মধ্যে টক দই ভালোভাবে মিশিয়ে নিন। এবার চিংড়ি মাছের মধ্যে মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে উপর থেকে সরষের তেল, কয়েকটি ছেঁড়া কাঁচালঙ্কা ছড়িয়ে দিন।
এবার একটি প্লাস্টিকের মাধ্যমে পাত্রটিকে ঢেকে মাইক্রোওভেনে মিনিট ৫ রান্না করে নিলেই তৈরি সরষে চিংড়ি ভাপা।

No comments:
Post a Comment