টুকরো করে কাটা চিকেন
পেঁয়াজ কুচি
আদা বাটা
রসুন বাটা
টমেটো বাটা
ধনেপাতা কুচি
জিরে গুঁড়ো
লঙ্কার গুঁড়ো
গরম মসলা গুঁড়া
টক দই
ফ্রেশক্রিম
লবণ
চিনি
সাদা তেল
প্রথমে একটি পাত্রে ১ কেজি চিকেনের মধ্যে হাফ চামচ আদা বাটা ও রসুন বাটা, ১ চা-চামচ লঙ্কার গুঁড়ো, জিরেগুঁড়ো, গরম মসলার গুঁড়ো পরিমানমতো লবণ, ২ চামচ টক দই দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে ১ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিন।
এরপর কড়াইয়ে ২ চামচ সাদা তেল গরম করে ম্যারিনেট করা চিকেনগুলি ভেজে তুলে নিন। আবারো কড়াইয়ে পরিমানমতো গরম তেলে ১ কাপ পেঁয়াজ কুচি, ১ চামচ আদা ও রসুন বাটা, ১ কাপ টমেটো বাটা দিয়ে রান্না করুন।
এবার এর মধ্যে ১ চা-চামচ জিরে গুঁড়ো, ২ চা-চামচ লঙ্কা গুঁড়ো, ২ চামচ টক দই, স্বাদমতো লবণ, পরিমাণমতো জল দিয়ে মশলাটি বেশ ভালোভাবে কষিয়ে নিন। মশলাটি কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ৩-৪ মিনিট রান্না করে পরিমানমতো জল মিশিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন।
এরপর ১ চা-চামচ গরম মশলা গুঁড়ো, ১ চা-চামচ চিনি, ৩ চামচ ফ্রেশ ক্রিম মিশিয়ে নিন। কিছুক্ষণ পর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন টিক্কা মাসালা।

No comments:
Post a Comment