নিরামিষ নবরত্ন কোর্মা - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 March 2022

নিরামিষ নবরত্ন কোর্মা

 


উপকরন:


ডুমো করে কাটা আলু- হাফ কাপ

টুকরো করে কাটা ফুলকপি- হাফ কাপ

টুকরো করে কাটা টমেটো- হাফ কাপ

টুকরো করে কাটা গাজর- হাফ কাপ

লম্বা করে কাটা বিনস্- হাফ কাপ

টুকর করে কাটা ক্যাপসিকাম- হাফ কাপ

মটরশুটি- হাফ কাপ

পিস করে কাটা পনির- হাফ কাপ

সুইট কর্নস(কাঁচা ভুট্টা)- হাফ কাপ

আদা কুঁচি- ১ চামচ

চেরা কাঁচা লঙ্কা- ২টি

কাজুবাদাম- ২০/২২ টি

কিসমিস৭/৮ টি

পোস্ত- হাফ চামচ

দুধ- ২ কাপ

তেজপাতা- ২টি

শুকনো লঙ্কা-১টি

ছোট এলাচ- ৩/৪টি

বড় এলাচ- ১টি

হিং- হাফ চা চামচ

দারুচিনি- ১টি

লবঙ্গ- ৪/৫টি

জিড়ে- হাফ চামচ

গোটা গোলমরিচ- ১ চামচ

লবণ- পরিমাণমতো

চিনি- পরিমাণমতো

জিড়ে গুড়ো- হাফ চামচ

গরম মশলাগুড়ো- ১ চামচ

ধনেগুঁড়ো- হাফ চামচ

গোলমরিচ গুঁড়া- হাফ চামচ

ফ্রেস ক্রিম- ২ চামচ

কাসৌরি মেথি- ১ চামচ

ঘী- ১ চামচ

সাদাতেল- পরিমাণ মতো




প্রথমে পাত্রে জল গরম করে আলু, ফুলকপি, গাজর, বিনস্, সুইট কর্নস সমস্ত সবজিকে ৫ মিনিট সিদ্ধ করে নিন।

একটি মিক্সার গ্রাইন্ডারে ১০/১২ টি কাজুবাদাম, পোস্ত, হাফ কাপ দুধ দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। আবারো মিক্সার গ্রাইন্ডে কেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে মিশ্রন বানিয়ে নিন।

এবার কড়াইয়ে ২ চামচ সাদা তেলে কাজুবাদাম ও কিসমিস লালচে রং আসা পর্যন্ত ভেজে নিন। চাইলে পনির গুলি হালকা ভেজে নিতে পারেন।

এবার পরিমানমতো তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি, লবঙ্গ, জিড়ে, গোলরিচ, হিং দিয়ে রান্না করে তৈরি করে রাখা টমেটোর মিশ্রণটি দিয়ে কষিয়ে নিন।

মশলাটি কষানো হয়ে গেলে সিদ্ধ করা সবজি, মটরশুঁটি, স্বাদমতো লবণ,জিরেগুঁড়ো ধনেগুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে গ্যাস মিডিয়ামে রেখে ৫ মিনিট সমস্ত উপকরণ ভালোকরে কষিয়ে নিন।

এবার কেটে রাখা ক্যাপসিকাম, কাজুবাদামের মিশ্রণ, এক কাপ দুধ, স্বাদমতো চিনি, লবণ ভেজে রাখা পনিরের টুকরো, ফ্রেশ ক্রিম দিয়ে ৫-১০ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখুন। ঢাকনা তুলে রান্নাটি মাখো মাখো হয়ে এলে উপর থেকে কাসৌরি মেথি, ভেজে রাখা কাজু কিসমিস, গরম মসলাগুড়ো, ঘী ছড়িয়ে পরিবেশন করুন রাজকীয় স্বাদের সম্পূর্ন “নিরামিষ নবরত্ন কোর্মা”।

No comments:

Post a Comment

Post Top Ad