মুচমুচে বেগুনি - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 March 2022

মুচমুচে বেগুনি

 



উপকরণ-


স্লাইজ করে কাটা বেগুন ও আলু- ১ টি

ব্যাসন- ১ কাপ

কর্নফ্লাওয়ার- 2 চামচ

পোস্ত- ১ চামচ

বেকিং সোডা- ২-৩ পিঞ্চ

হলুদ গুঁড়া- হাফ চামচ

লাল লঙ্কার গুড়ো- হাফ চামচ

কালোজিরে- ১/৪ চামচ

চিলি ফ্লেক্স- ১/২ চামচ

লবন- পরিমানমতো

সাদা তেল- পরিমানমতো





প্রথমে একটি বড় ছাকনির মধ্যে ব্যাসন ও কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে চেলে নিন। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুড়ো, কালোজিরে, চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি, পরিমানমতো লবন দিয়ে সমস্ত শুকনো উপকরন বেশ ভালোভাবে মিশিয়ে নিন।

এবারে পরিমাণমতো জল মিশিয়ে একটি স্মুদ ব্যাটার তৈরি করে ১০ মিনিট রেখে দিন। এবার কেটে রাখা বেগুন ও আলু গুলিতে সাম্যান্য লবন ও লঙ্কার গুড়ো মিশিয়ে নিন।

এরপর কড়াইয়ে পরিমাণমতো সাদা তেল গরম করে নিন। এবার পোস্ত, বেকিং সোডা ও ১ চামচ গরম তেল তৈরি করা ব্যাটারের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিন।

এবার একে একে বেগুন ও আলু গুলি ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে এপিঠ- ওপিঠ উলটে সোনালি রঙ আসা পর্যন্ত ভেজে নিলেই তৈরি মুচমুচে তেলেভাজা।

No comments:

Post a Comment

Post Top Ad