সুস্বাদু মোচার ভর্তা - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 30 March 2022

সুস্বাদু মোচার ভর্তা

 



উপকরণ-

মোচা- ১ টি

পেঁয়াজ কুচি- ১টি

রসুনের কোয়া- ৮/১০ টি

কাঁচা লঙ্কা- ৫ টি

আদা কুচি- হাফ ইঞ্চ

তেজপাতা- ১টি

শুকনো লঙ্কা- ২টি

গরম মসলা- হাফ চামচ

ঘি- ১চামচ

কালোজিরে- হাফ চামচ

হলুদ গুঁড়া- পরিমাণমতো

লবণ-পরিমাণমতো

চিনি-পরিমাণমতো

লাল লঙ্কা গুঁড়ো- হাফ চামচ

জিরেগুঁড়ো- হাফ চামচ

ধনে গুঁড়ো- হাফ চামচ

তেল- পরিমানমতো




প্রথমে একটি পেশার কুকারের মধ্যে মোচা নিয়ে পরিমাণ মত জল ও হলুদ মিশিয়ে সিদ্ধ করে নিন। এবার মোচা থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিন।

এবার একটি মিক্সার গ্রাইন্ডারে মোচা, রসুনের কোয়া,২ টি কাঁচা লঙ্কা, আদা কুচি ও সামান্য জল দিয়ে মিশ্রণ তৈরি করে নিন।

এবার কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, কালোজিরে, ফোড়ন নারাচারা করে এরমধ্যে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করুন। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুড়ো, ধনে গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে তৈরি করা পেস্ট এবং স্বাদ অনুযায়ী চিনি ও লবন দিয়ে সমস্ত উপকরন বেশ ভালোভাবে কষিয়ে নিন প্রায় ৮ থেকে ৯ মিনিট। এবার কষানো মোচাটি ঘন হয়ে এলে এর মধ্যে উপর থেকে গরম মসলা গুঁড়া, কাঁচা লঙ্কা এবং ঘি ছরিয়ে দিন। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু মোচার ভর্তা।

No comments:

Post a Comment

Post Top Ad