ফুলকপির কারি - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 March 2022

ফুলকপির কারি

 


উপকরন জেনে নিন -


ডুমো করে কাটা ফুলকপি- ১টি

কাঁচা লঙ্কা- ৩/৪ টি

ধনেপাতা কুচি- পরিমানমতো

পোস্ত- দেড় চামচ

সাদা তিল- দুই চামচ

হলুদ সর্ষে- ৪ চামচ

টক দই- ৪/৫ চামচ

লাল লঙ্কার গুড়ো- ১ চামচ

হলুদ গুড়ো- পরিমানমতো

লবন- স্বাদমতো

চিনি- স্বাদমতো

সরষের তেল- ৬ চামচ



প্রথমে একটি মিক্সার গ্রাইন্ডারে পোস্ত, সাদা তিল, সর্ষে, কাঁচালঙ্কা, পরিমানমতো লবণ ও জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন।

এবার কড়াইয়ে ৩ চামচ সরষের তেল গরম করে পরিমান মত লবন ও হলুদ মিশিয়ে ফুলকপি গুলি ৬-৭ মিনিট ভেজে নিয়ে গ্যাসের ফেম বন্ধ করে দিন।

এরপর গ্যাসের ফেম বন্ধ অবস্থায় ফুলকপির মধ্যে তৈরি করা মিশ্রণ, টক দই, লাল লঙ্কার গুড়ো, পরিমানমতো হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ ও চিন, ৩ চামচ কাঁচা সরষের তেল দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে পরিমানমতো জল মিশিয়ে নিন।

এবার উপর থেকে কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকনার সাহায্যে ঢেকে গ্যাসের ফেম অন করে ৭-৮ মিনিটে রান্না করে নিন। কিছুক্ষণ পর ঢাকনা তুলে পরিবেশন করুন ফুলকপি দিয়ে তৈরি ভিন্ন স্বাদের নিরামিষ তরকারি।

No comments:

Post a Comment

Post Top Ad