ময়দা ও সুজি দিয়ে খুব সহজেই বানান সুস্বাদু এই স্ন্যাকস - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 March 2022

ময়দা ও সুজি দিয়ে খুব সহজেই বানান সুস্বাদু এই স্ন্যাকস

 


উপকরন জেনে নিন -


ময়দা- ১ কাপ

সুজি- হাফ কাপ

গুড়ো দুধ-৪ চামচ

বেকিং পাউডার- হাফ চা চামচ

কালোজিরে- হাফ চা চামচ

চিনি- ১/৪ কাপ

লবন- পরিভানমতো

জল- হাফ কাপ

সাদা তেল- পরিমানমতো


প্রথমে একটি পাত্রে জল নিয়ে গরম করে এর মধ্যে গুড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিন। এবার চিনি মিশিয়ে নিয়ে এই মিশ্রনটি ঠান্ডা করার জন্য রেখে দিন।

এবার একটি পাত্রে ময়দা, সুজি, বেকিং পাউডার, কালোজিরে, পরিমানমতো লবন, ২ চামচ সাদাতেল নিয়ে সমস্ত শুকনো উপকরন বেশ ভালোভাবে মিশিয়ে নিন।

এবার তৈরি করা দুধের মিশ্রনটি এর মধ্যে দিয়ে একটি ডো তৈরি করে ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দিন।

এবপর চাকিতে তেল দিয়ে ডো-টি পুরু করে বেলে নিন। এবার একটি চাকুর সাহায্যে বড় বড় চৌকৌ আকারে কেটে নিন।



এবার ফ্রাই প্যানে পরিমাণমতো সাদা তেল গরম করে চৌকৌ করে কাটা টুকরো গুলি উল্টে পাল্টে লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিলেই তৈরি ময়দা ও সুজি দিয়ে দারুন টেস্টি স্ন্যাকস।

No comments:

Post a Comment

Post Top Ad