দুপুরে গরম গরম ভাতের সঙ্গে বা শুধু যদি পাওয়া যায় মুচমুচে গরম গরম ডালের বড়া তাহলে তো কোন কথাই নেই। তাই অতি সহজেই রান্নাঘরে থাকা সামান্য উপকরণে মাধ্যমেই ঝটপট তৈরি করে ফেলুন গোটা মসুর ডালের বড়া।
উপকরন -
মসুর ডাল
পোস্ত
হলুদ গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
লবণ
সরষের তেল
পরিমাণমতো মসুর ডাল নিয়ে সেটি ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে এক ঘণ্টা মতো ভিজিয়ে রাখুন।
এরপর একটি পাত্রে কিছুটা পরিমাণে গোটা ডাল তুলে রাখুন। আর বাকি ডাল গুলি মিক্সার গ্রাইন্ডার এর সাহায্যে পেস্ট তৈরি করে নিন।
এবার পেস্ট করা ডালের মধ্যে এক চামচ পোস্ত, স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালভাবে মিশিয়ে নিন। এরমধ্যে আগে থেকে তুলে রাখা গোটা ডাল গুলি দিয়ে মিশিয়ে ৫-১০ মিনিট রেখে দিন।
এরপর কড়াইয়ে পরিমান মতো সরষের তেল গরম করে ডাল গুলি ছোট ছোট বড়া আকারে এপিঠ-ওপিঠ বেশ কড়া করে ভেজে তুলে নিলেই তৈরি মুচমুচে ডাল বড়া।

No comments:
Post a Comment