উপকরণ-
চিকেন- ৬০০ গ্রাম
ছোট ছোট গোটা পেঁয়াজ- ৮ টি
ছোট ছোট টমেটো- ২ টি
পেঁয়াজ কুচি- ১ টি
আদা কুচি- ১ চামচ
রসুন কুচি- ১চামচ
টুকরো করে কাটা আলু- ৮ পিস
টুকরো করে কাটা পেঁপে- ৮ পিস
টুকরো করে কাটা ক্যাপসিকাম- ১ টি
গোল করে কাটা গাজর- ১ টি
লম্বা করে কাটা বিন্স - ১ টি
দারুচিনি- ১ টি
লবঙ্গ- ৫/৬ টি
ছোট এলাচ- ৪ টি
গোটা গোলমরিচ- ১০/১২ টি
গোলমরিচ গুঁড়া- ১ চামচ
লবণ- স্বাদমতো
বাটার- ১ চামচ
একটি পাত্রে চিকেনগুলি ভালোভাবে ধুয়ে রেখে দিন। এরপর একটি ফ্রাইং প্যানে ১ চামচ বাটার গরম করে এর মধ্যে দারুচিনি, লবঙ্গ,ছোট এলাচ, গোলমরিচ দিয়ে রান্না করুন। এবার রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি ভেজে নিন। এই মশলার মধ্যে চিকেন গুলি দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিন। চিকেন কষানো হয়ে এলে আলু, পেঁপে, গাজর, বিন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, স্বাদমতো লবণ দিয়ে সমস্ত উপকরণ রান্না করে পরিমানমতো উষ্ণ গরম জল মিশিয়ে ২০ মিনেট ঢেকে রাখুন। সমস্ত সবজি সিদ্ধ হয়ে এলে উপর থেকে গোলমরিচ গুড়ো ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম “চিকেন স্ট্যু”।

No comments:
Post a Comment