উপকরন জেনে নিন -
টমেটো বাটা- ১ টি
পোস্ত- দেড় চামচ
হলুদ সরষে- দেড় চামচ
কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো- ১ চামচ
বেগুন- ২ টি
রসুন কুচি- ৪/৫ টি কোয়া
চেরা কাঁচা লঙ্কা- ৪/৫ টি
ধনেপাতা কুচি- পরিমাণমতো
হলুদ গুঁড়া- পরিমাণমতো
কালো জিড়ে- হাফ চামচ
চিনি- স্বাদমতো
লবণ- স্বাদমতো
সরষের তেল- পরিমানমতো
বেগুনগুলিকে ভালোভাবে ধুয়ে এরমধ্যে পরিমাণমতো লবণ, হলুদ ও হাফ চামচ চিনি মিশিয়ে ৭-৮ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিন। এরপর একটি মিক্সার গ্রাইন্ডারে পোস্ত, হলুদ সরষে, পরিমাণমতো লবন ও জল দিয়ে মসৃণ একটি পেস্ট তৈরি করে নিন।
এবার কড়াইয়ে পরিমাণমতো সরষের তেল গরম করে ম্যারিনেট করা বেগুনগুলি ভেজে তুলে নিন। এবার গরম তেলে জিরে, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে টমেটো বাটা, পরিমানমতো হলুদ গুড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটি কষিয়ে নিন। কষানো মশলার মধ্যে তৈরি করা পেস্টটি দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিন। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণমতো জল, লবণ ও চিনি মিশিয়ে নিন। এরপর ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা বেগুনগুলি দিয়ে এপিঠ ওপিঠ গ্রেভি মিশিয়ে ২-৩ মিনিট রান্না করুন। এরপর আরো ৫ ভিনিট ঢাকা দিয়ে ঢেকে রান্না করুন। ঢাকা তুলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম সুস্বাদু বেগুনের তেলঝাল।

No comments:
Post a Comment