উপকরন -
জিরেগুঁড়ো- হাফ চামচ
ধনে গুঁড়ো- হাফ চামচ
হিং- হাফ চা চামচ
শুকনো লঙ্কা- ২ টি
এলাচ- ২ টি
লবঙ্গ- ২ টি
সাদা তেল- পরিমানমতো
ঘী- হাফ চামচ
ছোলার ডাল- ১ কাপ।
ময়দা- ৩ কাপ
কাঁচা লংকা- ১ চামচ
আদা বাটা-১ চামচ
লবণ- স্বাদমতো
চিনি- স্বাদমতো
ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে ২-৩ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার একটি পাত্রে ময়দা, স্বাদমতো লবণ, চিনি, ১ চামচ সাদা তেল মিশিয়ে গরম জল দিয়ে ময়দা মেখে ৩০-৪০ মিনিট ঢেকে রাখুন। এবার মিক্সার গ্রাইন্ডার ভিজিয়ে রাখা ছোলার ডাল জল ঝরিয়ে পেস্ট করে নিন।
এবার একটি কড়াইয়ে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, ধনে দিয়ে নারাচারা করুন। মশলাটি এবার মিক্সিতে গুড়ো করে নিন। কড়াইয়ে হাফ চা চামচ ঘি, কালো জিরে, হিং, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে ২-৩ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমান জল, স্বাদমতো চিনি, লবণ দিয়ে আবারো মশলাটি ভালোভাবে কষিয়ে নিন। এরপর পেষ্ট করা ডাল এর মধ্যে দিয়ে ৩-৪ মিনিট ভালো করে রান্না করুন। এবার উপর থেকে তৈরি করা ভাজামশলা ছড়িয়ে দিন।
এবার ময়দার ডো থেকে বড় বড় সাইজের লেচি কেটে এর মধ্যে পুর ভরে দিয়ে লুচির থেকে একটু বড়ো সাইজের আকারে বেলে ভেজে নিলেই তৈরি গরম গরম ডাল পুরি।

No comments:
Post a Comment