বাঁধাকপি দিয়ে আলুর দম - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 1 April 2022

বাঁধাকপি দিয়ে আলুর দম

 


রুটি, লুচি, খিচুড়ি সব কিছুর সঙ্গেই জমে যাবে এই রেসিপিটি। চলুন জেনে নিন উপকরন 



উপকরন-

টুকরো করে কাটা বাঁধাকপি- ১ টি

মাঝ বরাবর কাটা আলু- ৫/৬ টি

ধনেপাতা কুচি- পরিমাণমতো

পেঁয়াজ কুচি- ২ টি

টমেটো কুচি- ২ টি

কড়াইশুঁটি – ১ কাপ

লাল লঙ্কা গুঁড়ো- ১ চামচ

কাশ্মিরী লঙ্কার গুঁড়ো- হাফ চামচ

আদা ও রসুন বাটা- দেড় চামচ

চেরা কাঁচা লঙ্কা- ৩/৪ টি

তেজপাতা- ১টি

শুকনো লঙ্কা- ১টি

দারুচিনি- ১ টুকরো

ছোট এলাচ- ৪ টে

লবঙ্গ- ২/৩ টি

গোটা জিরে- হাফ চা চামচ

ধনে গুঁড়ো- হাফ চামচ

জিরা গুঁড়ো- হাফ চামচ

গরম মশলা গুঁড়ো- ১ চামচ

চিনি- পরিমাণমতো




একটি প্রেসার কুকারের মধ্যে আলু ও বাঁধাকপি নিয়ে পরিমাণমতো জল মিশিয়ে এগুলি সিদ্ধ করে নিন।

এবার কড়াইয়ে পরিমাণমতো সরষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরে ফোরন দিন। এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে ২ মিনিট রান্না করে সেদ্ধ করা আলুতে পরিমাণ মত লবণ মিশিয়ে কষিয়ে নিন। এরপর কষানো আলুর মধ্যে আদা ও রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরেগুঁড়ো, পরিমান মত হলুদ ও উষ্ণ জল মিশিয়ে বেশ ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে নিন।

মশলাটি কষানো হয়ে এলে এর মধ্যে টমেটো কুচি, কড়াইশুঁটি ও স্বাদমতো লবণ মিশিয়ে ৪-৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। এবার ঢাকা তুলে সিদ্ধ করা বাঁধাকপি দিয়ে কষিয়ে নিয়ে পরিমানমতো চিনি, চেঁরা কাঁচা লঙ্কা, শাহী গরম মসলা, ঘি মিশিয়ে ৫-৬ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। কিছুক্ষন পর ঢাকা তুলে উপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন বেশ সুস্বাদু ‘বাঁধাকপি আলুর দম’।

No comments:

Post a Comment

Post Top Ad