উপকরণ-
পেঁয়াজকুচি- ১ টি
কাঁচা লঙ্কা কুচি- ৩/৪ টি
টমেটোকুচি- ১ টি
ময়দা- ১ কাপ
সুজি- ২ চামচ
বিউলির ডাল- ১ চামচ
ছোলার ডাল- ১ চামচ
গাজর কুচি- ১ টি
ধনেপাতা কুচি- পরিভানমতো
আদা কুচি- হাফ চামচ
চিলি ফ্লেক্স- ১ চামচ
লবণ- স্বাদমতো
রসুন কুচি- হাফ চামচ
গোটা জিরে- হাফ চামচ
হিং- পরিমানমতো
সাদা তেল-২ চামচ
একটি পাত্রে ময়দা, সুজি, লবণ নিয়ে সমস্ত শুকনো উপকরন ভালোবাবে মিশিয়ে এর মধ্যে পরিমানমতো জল দিয়ে একটি তরল মিশ্রন বানিয়ে নিন। এরপর একটি ঢাকনার সাহায্যে ৫-৭ মিনিট ঢেকে রাখুন। এবার কড়াইয়ে সাদা তেল গরম করে গোটা জিরে, সামান্য পরিমাণে হিং দিয়ে রান্না করে এর মধ্যে বিউলির ডাল, ছোলার ডাল, পেঁয়াজকুচি,কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে সমস্ত উপকরন বেশ ভালোভাবে কষিয়ে নিন। এবার এর মধ্যে পরিমাণমতো লবণ ও চিলি ফ্লেক্স মিশিয়ে নিন।
এরপর ময়দার মিশ্রণের মধ্যে তৈরি করা মশলা, গাজর কুচি, ধনেপাতা কুচি,পরিমাণমতো লবণ দিয়ে সমস্ত কিছু ভালোকরে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন মিশ্রনটি যেন তরল হয়। এবার একটি ফ্রাইংপ্যান গরম করে সামান্য তেল ব্রাশ করে নিয়ে এর মধ্যে একহাতা পরিমাণে ময়দার মিশ্রনটি গোল করে ছড়িয়ে দিয়ে এপিঠ- ওপিঠ বেশ ভালোভাবে লালচে করে ভেজে তুলে নিলেই তৈরি গরম গরম আটা দিয়ে তৈরি টেস্টি জলখাবার। চাইলেই আপনারা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন এই মুচমুচে রেসিপিটি।

No comments:
Post a Comment