উপকরন -
পাতিলেবুর রস
লঙ্কাগুঁড়ো
গোলমরিচ গুঁড়ো
এরারোট
ময়দা
ডিম
লবণ
চিনি
বোনলেস চিকেন কুচি
টুকরো করে কাটা পেঁয়াজ
টুকরো করে কাটা ক্যাপসিকাম
টুকরো করে কাটা টমেটো
আদা কুচি ও বাটা
রসুন কুচি ও বাটা
কাঁচা লঙ্কা কুচি ও বাটা
একটি পাত্রে ৫০০ গ্রাম চিকেনের মধ্যে পরিমানমতো লবণ, হাফ চা-চামচ লঙ্কাগুঁড়ো, হাফ চা-চামচ রসুন বাটা, ১/৪ চা-চামচ আদা বাটা, ১/৪ চা-চামচ গোলমরিচ গুঁড়ো, ২ চা-চামচ এরারোট, ২ চা-চামচ ময়দা, ১ টি ডিম দিয়ে সমস্ত উপকরন বেশ ভালোভাবে মিশিয়ে নিন। এবার এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে ১৫ মিনিটের জন্য ঢেকে রাখুন।
অন্য একটি পাত্রে ১ চা চামচ এরারুট, হাফ চা চামচ ময়দা, হাফ চা চামচ লঙ্কাগুঁড়ো, ১/৪ চামচ গোলমরিচ গুঁড়ো ও সামান্য জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরী করে নিন।
এবার কড়াইয়ে পরিমাণমতো তেল গরম করে ম্যারিনেট করা চিকেন একে একে ভেজে তুলে নিন। এবার গরম তেলে ২ টি কাঁচা লঙ্কা কুচি, এক চা-চামচ রসুন কুচি, ২ টি টুকরো করে কাটা পেঁয়াজ, ১ টি টুকরো করে কাটা ক্যাপসিকাম, ২ টি টুকরো করে কাটা টমেটো দিয়ে রান্না করুন। এবার এর মধ্যে পরিমাণমতো লবণ ও চিনি, তৈরি করা এরারুটের মিশ্রণ, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিন। এবার পরিমানমতো জল, ১ চা-চামচ পাতিলেবুর রস মিশিয়ে গ্রেভি তৈরি করে নিন। গ্রেভি ফুটতে শুরু করলে ভেজে রাখা চিকেন গুলি দিয়ে ৪-৫ মিনিট রান্না করুন। উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন দুর্রান্ত স্বাদে চিলি চিকেন।

No comments:
Post a Comment