কাতলা মাছ- ৪ পিস
লম্বা করে কাটা আলু- পরিমানমতো
লম্বা করে কাটা ঝিঙে- পরিমানমতো
লম্বা করে কাটা কাঁচকলা- পরিমানমতো
টমেটো কুচি- ১ টি
কালো জিরে- হাফ চা চামচ
লবন- পরিমানমতো
পেঁয়াজকুচি- ১ টি
কাঁচা লঙ্কা- ৫ টি
গোটা ধনে- ১ চামচ
গোটা জিরে- হাফ চামচ
গোটা মৌরি- হাফ চামচ
গোটা গোলমরিচ- ৮/১০ টি
আদা কুচি- ১ টুকরো
হলুদ- পরিমানমত
চিনি- স্বাদমতো
গরম মশলা গুড়ো- হাফ চামচ
তেল- পরিমানমতো
প্রথমে মাছ গুলির মধ্যে পরিমাণমতো লবণ ও হলুদ মিশিয়ে ১০ মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিন। এবার একটি মিক্সিং বলে ৩ টি কাঁচা লঙ্কা, গোটা ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, আদা কুচি ও পরিমানমতো জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন।
এরপর কড়াইয়ে সরষের তেল গরম করে মাছগুলি বেশ লালচে রং আসা পর্যন্ত ভেজে তুলে নিন। এবার এই গরম তেলের মধ্যে কালো জিরে, ২ টি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ রান্না করে কেটে রাখা আলু ঝিঙে এবং কাঁচালঙ্কা গুলি দিয়ে মিনিট পাঁচেক কষিয়ে পরিমানমতো হলুদ ও লবন মিশিয়ে নিন। এবার এর মধ্যে টমেটো কুচি, তৈরি করা পেস্ট, স্বাদমতো চিনি দিয়ে ৫ মিনিট ঢাকনার সাহায্যে ঢেকে রান্না করুন। তারপর পরিমাণমতো উষ্ণ জল মিশিয়ে নিন। কিছুক্ষণ পর ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছ গুলি দিয়ে রান্না করে কবর থেকে গরম মসলা গুঁড়া ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম ‘মাছের ঝোল’।

No comments:
Post a Comment