দুধ দিয়ে শুক্তো বানানোর পদ্ধতি - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

দুধ দিয়ে শুক্তো বানানোর পদ্ধতি

 



উপকরণ—



গাজর: ১টি, আঙুলের মতো করে কাটা।

আলু: একটি বড় আলু।

উচ্ছে বা করলা: ১টি।

 পটল: ১টি।

 বেগুন: মাঝারি আকারের, ডুমো ডুমো করে কাটা।

কাঁচকলা: ১টি।

রাঙা আলু: ১টি।

তেল, নুন, হলুদ: পরিমাণ মতো

 পাঁচফোড়ন

দুধ: ২০০ মিলিলিটার

সজনে ডাঁটা: ২টি




কড়াইয়ে তেল ঢেলে প্রতিটি সব্জি আলাদা আলাদা করে ভেজে নিন। তবে ভাজা যেন কড়া না হয়ে যায়।


পাঁচফোড়ন গুঁড়ো করে নিন। এর পর কড়াইয়ে তেল নিয়ে তাতে পাঁচফোড়ন গুঁড়ো মিশিয়ে নাড়তে থাকুন।


গরম তেলে পরিমাণ মতো নুন, হলুদ, দিয়ে ভাল করে কষিয়ে নিয়ে একে একে ভাজা সব্জিগুলি দিয়ে দিন।


 একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিন। আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন কড়াই।


সব্জি সেদ্ধ হয়ে আসলে তাতে দুধ ঢেলে দিন।


দুধ দেওয়ার পর ভাল করে ফুটতে দিন। ভাল করে ফুটে উঠলে পরিমাণ মতো চিনি আর ওই পাঁচফোড়নের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও কিছু ক্ষণ নাড়িয়ে নিন।


ঝোল একটু ঘন হয়ে এলে, নামিয়ে নিলেই তৈরি দুধ শুক্তো।

No comments:

Post a Comment

Post Top Ad