কচুপাতা চিংড়ি - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

কচুপাতা চিংড়ি

 



উপকরণ:


কচুপাতা: ১০টি

কুচো চিংড়ি: ৫০০ গ্রাম

সর্ষের তেল: ২০০ গ্রাম

সর্ষে: ৩০ গ্রাম

কাজুবাদাম: ১০ গ্রাম

পোস্ত: ২০ গ্রাম

নারকেল কোরা: এক কাপ

কাঁচালঙ্কা: ৫টি

নুন ও চিনি: স্বাদমতো

হলুদ গুঁড়ো: দু’চা চামচ

পাতিলেবু: ১টি



কচুপাতা ধুয়ে কুচি করে কেটে নুন ও লেবু মেশানো গরম জলে হালকা ভাপিয়ে নিতে হবে। এ বার কচুপাতাগুলি ছেঁকে জল ফেলে দিন। কড়াইতে আবারও তেল গরম করে নিন। এ বার চিংড়ি মাছে নুন, হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। এ বার কাঁচালঙ্কা বাটা, কাজুবাদাম বাটা, পোস্ত বাটা এবং সর্ষে বাটা দিয়ে চিংড়ি সেদ্ধ না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। স্বাদমতো নুন, চিনি দিয়ে নারকেল কোরা মিশিয়ে দিন। নামানোর মিনিট দুয়েক আগে ভাপিয়ে রাখা কচুপাতা কুচি দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ বন্ধ করে একচামচ সরষের তেল ছড়িয়ে রান্নাটি ঢেকে রাখুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কচুপাতা চিংড়ি।

No comments:

Post a Comment

Post Top Ad