সহজেই বানিয়ে ফেলুন চিংড়ির ভুনা - Majaru

Post Top Ad

Post Top Ad

Monday, 6 June 2022

সহজেই বানিয়ে ফেলুন চিংড়ির ভুনা

 



উপকরন -

হলুদ: এক চামচ

সাদা তেল: পরিমাণ মতো

নুন: পরিমাণ মতো

লঙ্কা গুঁড়ো: আধ চা চামচ

গলদা চিংড়ি: পাঁচটি

পেঁয়াজ কুচি: দু’কাপ

আদা বাটা: দু’চামচ

রসুন বাটা: দু’চামচ

পোস্ত বাটা: এক চামচ

কাজু বাদাম বাটা: দু’চামচ

টম্যাটো কুচি: আধ কাপ

কাঁচা লঙ্কা কুচি: এক চামচ

জিরে বাটা: আধ চামচ

চিনি: এক চামচ




চিংড়িগুলি ভাল করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দিন কিছুক্ষন।

এবার কড়াইয়ে তেল গরম করে চিংড়িগুলি হালকা করে ভেজে তুলে রাখুন।

কড়াইয়ে থেকে যাওয়া বাকি তেলে পেঁয়াজ কুচি লাল করে ভেজে নিয়ে তাতে রসুন, আদা বাটা ও চিনি মিশিয়ে কষাতে থাকুন।

মশলা কষানো হয়ে গেলে বাকি সব উপকরণ মিশিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করে নিন। কিছু ক্ষণ পর অল্প জল ঢেলে চিংড়িগুলি ছেড়ে দিন। ঝোল গা মাখা হয়ে এলে উপর থেকে নারকেল কোরা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন গলদা চিংড়ির ভুনা।

No comments:

Post a Comment

Post Top Ad