বানিয়ে ফেলুন মুরগির মালাইকারি - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 June 2022

বানিয়ে ফেলুন মুরগির মালাইকারি

 


চেনা পদের অচেনা স্বাদ আনতে চিংড়ি নয়, এবার মালাইকারি বানান মুরগি দিয়ে। রইল রেসিপি


উপকরণ


মুরগির মাংস: ১ কেজি

নারকেলের দুধ: দুই কাপ

মিষ্টি দই: দুই টেবিল চামচ

আদা বাটা: এক চা চামচ

রসুন বাটা: এক চা চামচ

কাঁচা লঙ্কা বাটা: এক চা চামচ

পেঁয়াজ বাটা: দুই টেবিল চামচ

কাজুবাদাম বাটা: এক টেবিল চামচ

দারচিনি: দুই টুকরো

এলাচ: চারটি

ডিম: একটি

ময়দা: এক টেবিল চামচ

ঘি: এক টেবিল চামচ

নুন: পরিমাণ মতো

তেল: প্রয়োজন মতো

বাদামকুচি: এক চা চামচ



মাংসর টুকরোগুলি ধুয়ে ভাল করে জল ঝরিয়ে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন, ময়দা এবং ডিম ফাটিয়ে একসঙ্গে মাখিয়ে মিনিট দশেক ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইয়ে অল্প ঘি আর তেল গরম করে তাতে মাংসের টুকরোগুলি হালকা বাদামি করে ভেজে নিন। এবার কড়াইয়ে পেস্তা, দারচিনি, কাজুবাদাম বাটা, মিষ্টি দই আর নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে নিন। অল্প ফুটে এলে ভেজে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে ঢাকা দিয়ে দিন। পাঁচ মিনিট পর উপর থেকে বাদাম ছড়িয়ে নামিয়ে ভাত অথবা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুরগির মালাইকারি।

No comments:

Post a Comment

Post Top Ad