ইউনিক স্টাইলে চিকেন কারি - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 1 July 2022

ইউনিক স্টাইলে চিকেন কারি

 


গরম গরম ভাত, ফাইড রাইস, রুটি, লুচি,পরোটা যা খুশির সঙ্গে পরিবেশন করুন জমে ক্ষীর হয়ে উঠবে। চলুন তাহলে জেনে নিন দুর্দান্ত স্বাদের চিকেন কারি তৈরীর প্রণালী-



উপকরণ-


হলুদ গুঁড়ো

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

লাল লঙ্কার গুঁড়ো

ধনে গুঁড়ো

চিকেন

পেঁয়াজ কুচি

আদা বাটা

রসুন বাটা

চেরা কাঁচা লঙ্কা

টমেটো কুচি

ধনেপাতা কুচি

জিরে গুঁড়ো

টক দই

কাজু বাদাম বাটা

গোলমরিচ গুঁড়ো

গরম মশলা গুঁড়ো

চিনি

লবণ

সরষের তেল


৭০০ গ্রাম চিকেনের টুকরোগুলি ভালোভাবে ধুঁয়ে জল ঝড়িয়ে নিন। এবার একটি কড়াইয়ে পরিমান মত সাদা তেল গরম করে ১ চামচ রসুন বাটা ও হাফ চামচ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করুন। এবারে এরমধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে ৪-৫ মিনিট কষিয়ে নিন। এখন চিকেনের মধ্যে হালকা রং ধরে এলে ৩ টি পেঁয়াজ কুচি দিয়ে গ্যাসের ফ্রেম হাইয়ে রেখে সমস্ত উপকরণ বেশ ভালো করে কষিয়ে নিন। এবার চিকেনের মধ্য থেকে জল বেরিয়ে এলে এই সময় ৩ টি চেরা কাঁচা লঙ্কা, ১ টি টমেটো কুচি দিয়ে ৩-৪ মিনিট আবারো সমস্ত কিছু কষিয়ে নিন।এরপর এরমধ্যে হাফ চা চামচ হলুদ গুড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো, হাফ চামচ জিরা গুঁড়ো দিয়ে সমস্ত গুঁড়ো মসলা নাড়াচাড়া করে নিন। এবার এরমধ্যে স্বাদমতো লবণ দিয়ে মাংস খুব ভাল করে কষিয়ে নিন। তারপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে ৬-৭ মিনিট রান্না করে নিন।এবার এর মধ্যে ৪-৫ চামচ টক দই দিয়ে রান্না করে নিন। আর এক্ষেত্রে মনে রাখবেন গ্যাসের ফেল্ম যেনো লোতে থাকে। এরপর চিকেন সিদ্ধ হয়ে এলে এর মধ্যে ১০-১২ টি কাজুবাদাম বাটা দিয়ে নাড়াচাড়া করে ২ চামচ বাটার, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো ও হাফ চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিন এবং ঢাকা দিয়ে ৩-৪ মিনিট রান্না করে নিন।অবশেষে হাফ কাপ গরম জল, চিনি ও ধনে পাতা কুচি ছড়িয়ে সামান্য নাড়াচাড়া করেই পরিবেশন করে নিন ইউনিক স্টাইলের চিকেন কারি।

No comments:

Post a Comment

Post Top Ad