ভাত খাওয়ার মধ্যে বা পরপরই জল খাওয়া কি ঠিক - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 1 July 2022

ভাত খাওয়ার মধ্যে বা পরপরই জল খাওয়া কি ঠিক




ভাত খাওয়ার পর জল পান ঠিক নয়, এ রকম একটি কথা চালু আছে। আবার অনেকের মতে, ভাত খাওয়ার সময় একটু জল পান করাই যায়। এতে কোনো ক্ষতি নেই। আসলে কোনটি সঠিক?


ভারী খাবার খাওয়ার ২০ থেকে ২৫ মিনিট পর জল পান করা ভালো। এতে হজম ঠিকমতো হয়। যাঁদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা রয়েছে, এতে তাঁদের উপকার।


‘ভাত খাওয়ার পরপরই জল পান ঠিক নয়, এটি বিজ্ঞানসম্মত মত। কারণ, যে খাবারই খাই না কেন, সেটি হজম হওয়ার জন্য পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক রস নিঃসৃত হয়। খাবার খাওয়ার পরপরই জল পান করলে রসটি ভালোভাবে কাজ করতে পারে না। সে ক্ষেত্রে পুষ্টির ঘাটতি হয়।



ভাতের সঙ্গে সবজি, মাছ, মুরগি ইত্যাদি খাওয়া হয়। খাওয়ার পরপরই জল পান করলে এসব খাবারে যে ধরনের ফ্যাট সল্যুশন ভিটামিন থাকে, সেগুলো শরীর থেকে এতে দীর্ঘ মেয়াদে ভিটামিন ও মিনারেলের ঘাটতি হতে পারে। অপর দিকে খাবার খাওয়ার পর প্যানক্রিয়াস থেকে তৈরি এমাইলেজ, লাইটেজ, প্রোটিয়েজ ইত্যাদি এনজাইম হজমে সাহায্য করে। ভাত খাওয়ার পরপরই জল পান করলে এগুলো ভালোভাবে কাজ করে না।



ভাত খাওয়ার সময় গলায় আটকে গেলে তো একটু জল পান করতেই হবে। গলা শুকিয়ে গেলে, কাশিভাব হলে বা কোনো কারণে কষ্ট হলে খাবারের মাঝখানে হালকা জল পান করতে হবে। তবে বেশি নয়। আর এমন সমস্যা না হলে খাবার খাওয়ার অনেকক্ষণ পর জল পান করা ভালো।

No comments:

Post a Comment

Post Top Ad