ওনিয়ন চিলি পরোটা - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 August 2022

ওনিয়ন চিলি পরোটা

 


আজ পেয়াজ দিয়ে দূর্দান্ত স্বাদের এই অনিয়ন চিলি পরোটা বানিয়ে দেখুন। উপকরন জেনে নিন



ময়দা

নুন

পেঁয়াজ কুচি

ধনেপাতা কুচি

ধনে

জিরে গুঁড়ো

লাল লঙ্কার গুঁড়ো

কেওড়া বীজ

ঘি

সাদা তেল



আগে একটি মিক্সিং বোলে ৫০০ গ্রাম ময়দা, ২ টেবিল চামচ নুন, জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর ১ টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে উপর দিয়ে তেল ব্রাশ ৩০ মিনিট রেখে নিতে হবে।


অন্যদিকে আরেকটি মিক্সিং বোলে ২ টো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ১/২ চা চামচ আধভাঙা ধনে, ১ টেবিল চামচ জিরে গুঁড়ো, ১ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ কেওড়া বীজ, স্বাদমতো নুন, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে।তারপর মেখে রাখা ময়দা থেকে ডো নিয়ে ভালো করে বেলে নিতে হবে। এরপর উপর দিয়ে ঘি লাগিয়ে নিতে হবে। এরপর গুঁড়ো আটা ছড়িয়ে পেঁয়াজের মিক্সচার দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর গুটিয়ে রোল করে নিতে হবে। এরপর ধীরে ধীরে হাতের সাহায্যে বেলে নিতে হবে। তারপর প্যানে তেল দিয়ে গরম করে পরোটা উল্টে নিয়ে ভেজে নিলেই একেবারে তৈরি দূর্দান্ত স্বাদের অনিয়ন চিলি পরোটা।

No comments:

Post a Comment

Post Top Ad