স্বাদে ভরা ওটস কাটলেট - Majaru

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 August 2022

স্বাদে ভরা ওটস কাটলেট

 


স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার খেতে কার না ভালো লাগে।

আপনি যদি সন্ধ্যার চায়ের সাথে এমনই কিছু বানাতে চান, তাহলে ওটস কাটলেট ট্রাই করে দেখতে পারেন। চলুন জেনে নেওয়া যাক এই রেসিপিটির সম্বন্ধে।


উপকরণ:


 ভাজা ওটস - ১ কাপ,


 সেদ্ধ আলু - ২ টি,


 পনির - ১\২ কাপ,


 লবণ - স্বাদ অনুযায়ী,


 রসুন-আদার পেস্ট -১/২ চা চামচ,


 তেল- ১/২ কাপ,


 লংকা গুঁড়ো - ১ চা চামচ,


 বেসন- ১ চা চামচ,


 গরম মসলা - ১\২ চা চামচ,


 পাঁউরুটির গুঁড়ো -২ চা চামচ।



 কিভাবে তৈরী করবেন:


 ওটস কাটলেট তৈরি করতে প্রথমে সেদ্ধ আলু ভালো করে খোসা ছাড়িয়ে একটি পাত্রে রাখুন। এবার এই পাত্রে ভাজা ওটস দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন।


 প্রায় পাঁচ মিনিট পর, পনির, রসুন-আদার পেস্টের সাথে লঙ্কা গুঁড়ো, লবণ ও গরম মসলা দিয়ে এটি ভালভাবে মেশান এবং প্রায় দশ মিনিটের জন্য একপাশে রাখুন। 


 ১০ মিনিট পর মিশ্রণটি নিয়ে কাটলেটের আকারে তৈরি করে একটি পাত্রে রাখুন। এবার একটি প্যানে তেল দিন এবং গরম করুন।


 তেল গরম হয়ে এলে পাঁউরুটির গুঁড়োয় ভালো করে মাখিয়ে কাটলেটগুলোকে ডিপ ফ্রাই করে নিন। ভাজার পর পছন্দের চাটনির সাথে পরিবেশন করুন।

No comments:

Post a Comment

Post Top Ad