প্রতিদিন অন্তত একটি করে পেয়ারা খাওয়া শরীরের জন্যে খুবই উপকারী। উপকারিতা জেনে নিন - - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 August 2022

প্রতিদিন অন্তত একটি করে পেয়ারা খাওয়া শরীরের জন্যে খুবই উপকারী। উপকারিতা জেনে নিন -

 


ওজন কমানোর জন্য পেয়ারা অত্যন্ত উপকারী। কারণ, একটা বড়ো পেয়ারায় মধ্যে প্রায় ৬৪ ক্যালোরি থাকে, আর তা হজম করতে সাহায্য করে। এছাড়া পেয়ারায় রয়েছে, প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা ত্বক আর চোখের স্বাস্থ্য ভাল রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্যকারী। সঙ্গে যাঁদের মধুমেহ আছে, তাঁরা রোজ বিকেলে একটা করে পেয়ারা খেলে উপকার পাবেন। এছাড়াও পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।


এছাড়া যাঁদের সোডিয়াম-পটাশিয়াম-এর কোনো সমস্যা রয়েছে, তাঁরাও নিয়মিত পেয়ারা খান। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁরাও পেয়ারা খাওয়ার অভ্যাস করুন। অন্যদিকে আমাদের মুখের ভিতরের স্বাস্থ্যরক্ষার জন্যেও পেয়ারা অত্যন্ত কার্যকরী। নিয়মিত পেয়ারা চিবিয়ে খেতে পারলে দাঁত ও মাড়ির স্বাস্থ্য বজায় থাকে। পাশাপাশি পেয়ারার পাতা চিবিয়ে খেলেও দাঁতের ব্যথা কমে যায়। এছাড়াও পেয়ারার মধ্যে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্ট, স্ট্রেস কমাতে সাহায্য করে।

No comments:

Post a Comment

Post Top Ad