রেসিপির উপকরন জেনে নিন
১. বড়ি
২.উচ্ছে
৩.তেজপাতা
৪.সাদা সরষে
৫.নুন
৬.আদা টুকরো
৭.লাল লঙ্কার গুঁড়ো
৮.চিনি
৯.দুধ
১০.ঘি
১১.সরষের তেল
আগে কড়াইতে ২ টেবিল চামচ সরষের তেল গরম করে কয়েকটা বড়ি দিয়ে ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে দুটো উচ্ছে চাক চাক করে কেটে দিয়ে দিতে হবে। তারপর ভেজে তুলে নিতে হবে। এরপর কড়াইতে তেজপাতা, ১/৪ চা চামচ সাদা সরষে ফোড়ন দিয়ে আদা টুকরো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। কটে রাখা পেঁপে, স্বাদমতো নুন, লাল লঙ্কার গুঁড়ো, উচ্ছের দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর ১ কাপ দুধ, ১ চা চামচ চিনি, পরিমাণমতো জল,ভেজে রাখা বড়ি দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিতে হবে। তারপর ১ চামচ ঘি দিয়ে মিশিয়ে নিলেই একেবারে তৈরি অসাধারন স্বাদের পেঁপে শুক্তো।

No comments:
Post a Comment