আটা ও আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের রেসিপি - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 7 October 2022

আটা ও আলু দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের রেসিপি

 


চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে বানাবেন-


উপকরণ:


আটা

নুন

পেঁয়াজ কুচি

আদা বাটা

রসুন বাটা

লঙ্কার গুঁড়ো

হলুদ গুঁড়ো

আলু

কাঁচালঙ্কা

চিজ

ডিম

সাদা তেল


আগে একটি মিক্সিং বোলে ১.৫ কাপ আটা, স্বাদমতো নুন, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর উষ্ণ গরম জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নরম একটি ডো তৈরি করে নিতে হবে। তারপর পাতলা করে বেলে নিতে হবে। তারপর কড়াইতে তাওয়া বসিয়ে রুটি দিয়ে হালকা করে সেঁকে নিতে হবে। এবার একটি কড়াইতে সাদা তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে। এরপর আদা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সেদ্ধ করে স্মাশ করা আলু ও কাঁচালঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর রুটির মাঝে আলুর পুর ভরে উপরের গ্রেট করে নেওয়া চিজ ও ডিম দিয়ে মুরে নিতে হবে। এরপর তাওয়াতে তেল গরম করে এপিঠ-ওপিঠ উল্টে ভেজে নিলেই একেবারে তৈরি দারুন স্বাদের টিফিন রেসিপি।

No comments:

Post a Comment

Post Top Ad