আলু পটলের পোস্ত - Majaru

Post Top Ad

Post Top Ad

Friday, 7 October 2022

আলু পটলের পোস্ত

 


মাঝে মধ্যে মুখের স্বাদ বদলাতে নিত্য নতুন খাবার ট্রাই করেন অনেকেই তাই আজ বানিয়ে ফেলুন এই রেসিপিটি।


আলু

পটল

পেঁয়াজ

টমেটো

নুন

চিনি

হলুদ গুঁড়ো

রসুন কুচি

আদা বাটা

লঙ্কার গুঁড়ো

জিরে গুঁড়ো

ধনে গুঁড়ো

কাঁচালঙ্কা

পোস্ত বাটা

শুকনোলঙ্কা

সাদা তেল


আগে ৪ টে মাঝারি সাইজের আলু ও পটলকে লম্বা করে কেটে নিতে হবে। এরপর ২৫০ গ্রাম পটলকে সরু ও লম্বা করে কেটে নিতে হবে। তারপর পেঁয়াজ ও ২ টো টমেটোকেও কেটে নিতে হবে। এরপর কড়াইতে ১ টেবিল চামচ সাদা তেল গরম করে ১/২ টেবিল চামচ নুন ও ১/৪ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর পটল গুলো দিয়ে ৩-৪ মিনিট ভেজে তুলে নিতে হবে। এরপর কড়াইতে আরও ১ টেবিল চামচ তেল গরম করে আলু গুলোকেও নুন-হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। তারপর কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে ১/২ চা চামচ কাঁচালঙ্কা ও ১ টা শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে ২ কোয়া রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিতে হবে। এরপর টমেটো কুচি ও ১/২ চা চামচ নুন, ১ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিতে হবে।

এবার একটি মিক্সিং জারে ২ টেবিল চামচ পোস্ত, ৩ টে কাঁচালঙ্কা ও জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর বেটে রাখা পোস্ত কড়াইতে দিয়ে ২ মিনিট কষিয়ে নিতে হবে। তারপর ভেজে রাখা আলু ও পটল দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এরপর কিছুটা জল, স্বাদমতো নুন, চিনি, ৩ টে চেরা কাঁচালঙ্কা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করতে হবে। তারপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই একেবারে তৈরি আলু পটলের পোস্ত।

No comments:

Post a Comment

Post Top Ad