লাচ্ছা পরোটা বানানোর পদ্ধতি - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 November 2022

লাচ্ছা পরোটা বানানোর পদ্ধতি

 


চলুন জেনে নিন কিভাবে বানাবেন-

নুন

ময়দা

সাদা তেল

কনফ্লাওয়ার



সবার আগে মিক্সিং বোলে ময়দা, নুন, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর উষ্ণ জল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। এরপর ১০ মিনিট রেস্টে রাখতে হবে।

তারপর আবারও ভালো করে মোথে লেচি কেটে নিতে হবে। এরপর একটি বাটিতে কিছুটা সাদা তেল, কনফ্লাওয়ার ভালো করে গুলে মিশিয়ে নিতে হবে।

এরপর ময়দা ছড়িয়ে লেচিটাকে রুটির আকারে বেলে নিতে হবে। তারপর তেল ও কনফ্লাওয়ারের মিশ্রন ভালো করে রুটির উপর ছড়িয়ে দিতে হবে। এরপর সরু সরু করে কেটে নিতে হবে। তারপর আবারও রোল করে গোল করে নিতে হবে।

তারপর হাতের সাহায্যে অথবা বেলনচাকির সাহায্যে বেলে নিতে হবে। এরপর তাওয়া বসিয়ে সেঁকে নিতে হবে। সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর গরম অবস্থাতেই হাতের সাহায্যে একটু পিটিয়ে নিন। আর তাহলেই একেবারে তৈরি লাচ্ছা পরোটা।

No comments:

Post a Comment

Post Top Ad