চলুন জেনে নিন কিভাবে বানাবেন-
হিং
নুন
আলু
ময়দা
জোয়ান
গোটা জিরে
অরিগেনো
চিলিফ্লেক্স
ধনেপাতা কুচি
টমেটো সস
আমচুর পাউডার
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
৪০০ গ্রাম আল পিস করে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর হাত দিয়ে স্মাশ করে মেখে নিতে হবে।
পরিমান মতো ময়দা, স্বাদমতো নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার লেচি কেটে বোতলের সাহায্যে ডিজাইন করে নিতে হবে। এরপর ফুটন্ত গরম জলে দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
এরপর কড়াইতে সাদা তেল গরম করে গোটা জিরে, জোয়ান, হিং, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অরিগেনো, চিলিফ্লেক্স, টমেটো সস, আমচুর পাউডার, ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার সেদ্ধ করে রাখা খাবার গুলো দিয়ে টস করে নিতে হবে। তারপর স্বাদমতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি স্ন্যাক্স রেসিপি।

No comments:
Post a Comment