চলুন জেনে নিন কিভাবে বানাবেন-
নুন
আলু
গাজর
পনির
ময়দা
সিমাই
বাটার
কড়াইশুটি
ভুট্টার দানা
কাঁচালঙ্কা কুচি
পার্সলে পাতা
চিলিফ্লেক্স
জিরে গুঁড়ো
ব্রেডক্ৰামস
পাউরুটির গুঁড়ো
কনফ্লাওয়ার
সাদা তেল
৪টা আলুকে পিস করে কেটে নিতে হবে। এরপর আলু গুলোকে সেদ্ধ করে নিতে হবে।
তারপর গাজরকে কুচি কুচি করে কেটে নিতে হবে। এরপর গাজর, কড়াইশুটি, ভুট্টার দানা সেদ্ধ করে নিতে হবে।
এরপর সবজি গুলিকে ভালো করে স্মাশ করে নিতে হবে। তারপর কাঁচালঙ্কা কুচি, পার্সলে কুচি, স্বাদমতো নুন, চিলিফ্লেক্স, ভাজা জিরে গুঁড়ো, পনির দিয়ে ভালো করে মেখে নিতে হবে।
তারপর ব্রেড ক্ৰামস ও বাটার দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। এরপর ফিঙ্গারের শেপ দিয়ে নিতে হবে।
এরপর একটি প্লেটে পাউরুটির গুঁড়ো ও শিমাই নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটি বাটিতে কনফ্লাওয়ার, ময়দা, নুন, জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে।
তারপর ফিঙ্গার গুলোকে ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্ৰামসকে কোট করে নিতে হবে। এভাবে ডাবল কোট করে নিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে এপিঠ-ওপিঠ উল্টে ভেজে নিলেই একেবারে তৈরি ভেজ ফিঙ্গার।

No comments:
Post a Comment