চলুন জেনে নিন কিভাবে বানাবেন -
উপকরন:
হলুদগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, আদা, রসুন, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, সয়াবিন , মুসুরি ডাল, বেসন, কাঁচালঙ্কা, নুন, চিনি, তেল, তেজপাতা, এলাচ, দারচিনি, ঘি, গরমমশলা গুঁড়ো, কসুরি মেথি, ধনেপাতা, গোটা জিরে, টমেটো, পেঁয়াজ, আদারসুন বাটা।
আগে ২ কাপ মুসুরি ডাল ভালো করে ধুয়ে নিন। ৩ ঘন্টা ভিজিয়ে রাখুন। ১ কাপ সয়াবিন নুন দিয়ে সেদ্ধ করে নিন।
১ টা পেঁয়াজ কুচিয়ে রাখুন। ১ টা টমেটো বেটে নিন।
মুসুরি ডাল আর সয়াবিন আলাদা আলাদা করে মিক্সিতে বেটে নিন। এগুলো একসঙ্গে মিশিয়ে নিন। এর সঙ্গে পেঁয়াজকুচি, ১/২ চামচ আদারসুন বাটা, ১/২ চামচ লঙ্কাগুঁড়ো, স্বাদমতো নুন, ৩ চামচ বেসন মিশিয়ে নিন।
১০ কোয়া রসুন, ১/২ ইঞ্চি আদা, ৪-৫ টা কাঁচালঙ্কা ১ টা পেঁয়াজ একসঙ্গে বেটে নিন।
মিশ্রণ থেকে হাত দিয়ে মুইঠা বানিয়ে নিন। নিচু আঁচে সময় নিয়ে মুইঠা ভেজে নিন।
তেল গরম করে ১/২ চামচ গোটা জিরে, ২ টা তেজপাতা, ১ টা দারুচিনি, ৪-৫ টা এলাচ ফোড়ন দিন। আগে বাটা পেঁয়াজ আদা রসুন কাঁচালঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিন। ১/২ চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, ১/২ চামচ জিরে গুঁড়ো, ১/২ চামচ ধনেগুঁড়ো, ১/৪ চামচ হলুদগুঁড়ো,স্বাদমতো নুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিন। টমেটো বাটা, ১ চামচ কসুরি মেথি, ১ চামচ চিনি দিয়ে আবারও কষিয়ে নিন।
মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমাণ মত গরম জল দিয়ে মুইঠা যোগ করুন। ঘি, গরমমসলা গুঁড়ো দিয়ে ঢেকে ৬ মিনিট রান্না করুন তারপর কাঁচালঙ্কা দিয়ে নামিয়ে নিন।

No comments:
Post a Comment