বেকড চিকেন বানানোর পদ্ধতি - Majaru

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 December 2022

বেকড চিকেন বানানোর পদ্ধতি

 


উপকরণ 

রসুন

গাজর

আলু

নুন

মিন্ট

চিকেন (৭৫০ গ্রাম)

রেড বেল পেপার

পার্সলে পাতা

মোজেরেলা চিজ

টমেটো সস

অলিভ অয়েল

কারি পাতা গুঁড়ো

পাপরিকা মসলা

গোলমরিচ গুঁড়ো



আগে বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর মিক্সিং জারের মধ্যে পার্সলে পাতা, রেড বেলপেপার, চার কোয়া রসুন বেটে চিকেনের টুকরোগুলিকে ভালো করে পেস্ট করে আগে থেকে বেটে রাখা মিশ্রণের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে হবে।এরপর তার মধ্যে একে একে এক চামচ নুন, দু চামচ মিন্ট, এক চামচ কারি পাতা গুঁড়ো, এক চামচ পাপরিকা মসলা, এক চামচ গোলমরিচ দিয়ে ভাল করে ম্যারিনেট করে একঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে।

এরপর গাজর এবং সিদ্ধ আলু গ্রেট করে নিতে হবে। তার মধ্যে একে একে এক চামচ পাপরিকা মসলা, হাফ চামচ নুন, এক চামচ গোলমরিচ গুঁড়ো, এক চামচ মিনিট এবং মোজেরেলা চিজ ভাল ভাবে মেখে মাইক্রোওভেন প্রুফ কাঁচের পাত্রে অয়েল ব্রাশ করে রেখে দিতে হবে। এরপর একটি প্লাস্টিকের মধ্যে সামান্য জল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন রেখে প্লাস্টিকের মধ্যে ভাঁজ করে চ্যাপ্টা করে নিতে হবে।এরপর একটি বাটির মধ্যে ওই প্লাস্টিক বসিয়ে তার মধ্যে ভেজিটেবিল দিয়ে আবারও প্লাস্টিকের মুখ বন্ধ করে বাটির মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এবার বাটি উল্টে চিকেনের পুর সহ বলটিকে আলাদা করতে হবে। এইভাবে বাকি বল বানিয়ে নিতে হবে।এরপর একটি পাত্রের মধ্যে টমেটো সস, নুন, অলিভ অয়েল এবং গরম জল মিশিয়ে নিয়ে ওই বলগুলির ওপর ঢেলে মাইক্রো ওভেনের স্ট্যান্ড বসিয়ে তার উপর ১৮০° সেন্টিগ্রেট তাপমাত্রায় ৩০ থেকে ৩৫ মিনিট বেকড করতে হবে। হয়ে গেলে ওপর দিয়ে মোজেরেলা চিজ ছড়িয়ে আরও কিছুক্ষণ বেক করে নিলেই তৈরি বেকড্ সফ্ট চিকেন কাবাব।

No comments:

Post a Comment

Post Top Ad