জমে যাবে আহার বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের দই কাতলা - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 29 March 2023

জমে যাবে আহার বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের দই কাতলা

 


দই কাতলা বানানোর পদ্ধতি ও উপকরণ:

নুন

হলুদ

এলাচ

লবঙ্গ

মৌরি

পোস্ত

আদা

রসুন

পেঁয়াজ বাটা

কাজুবাদাম

ধনে গুঁড়ো

জিরে গুঁড়ো

টক দই

কাতলা মাছ

তেজপাতা

শুকনোলঙ্কা

ধনেপাতা কুচি

কাঁচালঙ্কা

সাদা তেল



আগে ৫ পিস কাতলা মাছকে ধুঁয়ে নুন, হলুদ, তেল মাখিয়ে নিতে হবে।


 কড়াইতে তেল গরম করে মাছ গুলোকে ভেজে নিতে হবে।


সেই মাছ ভাজার তেলে এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনোলঙ্কা ফোড়ন দিয়ে নিতে হবে।


পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। অন্যদিকে কাজু, মৌরি, পোস্ত ও জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।



এরপর পেঁয়াজ বাটার মধ্যে আদা, রসুন বাটা নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর পেস্ট করে রাখা মিশ্রণটা কড়াইতে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে রান্না করে নিতে হবে।


জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। তারপর টকদই দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।


 পরিমান মতো জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপর ভাজা মাছ গুলো দিয়ে ঢেকে ৫ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর উপর দিয়ে ধনেপাতা কুচি ও কাঁচালঙ্কা ছড়িয়ে দিলেই একেবারে তৈরি দই কাতলা।

No comments:

Post a Comment

Post Top Ad