উপকরণ জেনে নিন:
রসুন
টক দই
নুন
ডিম
নুন
সর্ষে
পোস্ত
কাঁচালঙ্কা
ধনেপাতা কুচি
সরষের তেল
হলুদ গুঁড়ো
লঙ্কার গুঁড়ো
কালোজিরে
পেঁয়াজ কুচি
৫ টি ডিমকে সেদ্ধ করে নিতে হবে। এরপর নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে।
কড়াইয়ে সরষের তেল গরম করে ডিম গুলোকে দিয়ে ভেজে নিতে হবে।
মিক্সিং জারে সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা, রসুন, টক দই, নুন, জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে।
ডিম ভাজা তেলের মধ্যেই কালোজিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিতে হবে।
পেস্ট করে রাখা মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর জল, নুন, হলুদ, চিনি, কাঁচালঙ্কা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে।
জল ও ধনেপাতা কুচি দিয়ে মিনিট দুয়েক ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই একেবারে তৈরি ডিমের এই অসাধারণ রেসিপি।

No comments:
Post a Comment