সহজ পদ্ধতি ও উপকরণ জেনে নিন-
বাসমতি চাল
পনির
কিশমিশ
দুধ
নারকেল দুধ
নারকেল কোরা
কেশর
লবণ
গুঁড়ো চিনি
সাদা তেল
ঘি
এলাচ
লবঙ্গ
দারুচিনি
জৈত্রী
কাজুবাদাম
আমন্ড বাদাম
আদার রস
গোলমরিচ গুঁড়ো
গরম মশলা গুঁড়ো
তেজপাতা
প্রথমে ৩০০ গ্রাম বাসমতি চাল ভালোভাবে ধুয়ে জল ঝড়িয়ে এর মধ্যে ১/২ চা-চামচ লবণ, গোলমরিচের গুঁড়ো, ১/৪ চা-চামচ গরম মসলার গুঁড়ো এবং ২চা-চামচ আদার রস মিশিয়ে ৫-৬ মিনিট রেখে দিন।
এবার কড়াইয়ে ২ চা-চামচ ঘি ও সাদা তেল গরম করে এক মুঠো কাজু, কিসমিস, ১০-১২টি আমন্ড দিয়ে ভেজে তুলে নিন। তারপর ৩০০ গ্রাম পনিরের মধ্যে পরিমাণমতো লবণ মিশিয়ে ভেজে তুলে নিন।
অন্যদিকে একটি ছোট পাত্রে ৩ চামচ উষ্ণ দুধে ২ পিঞ্চ কেশর মিশিয়ে নিন।
এরপর আবার কড়াইয়ে ২ চা-চামচ ঘি ও ১ চা-চামচ তেল গরম করে ২টি তেজপাতা, ৩টে ছোট এলাচ, ৭/৮ টা লবঙ্গ,২ টো দারুচিনি, সামান্য জৈত্রী ফোড়ন দিন। এবার এরমধ্যে ২-৩ চামচ নারকেল কোরা দিয়ে ভেজে নিয়ে চালের মিশ্রনটি দিয়ে নাড়াচাড়া করুন। তারপর ১ কাপ নারকেল দুধ, দেঢ় কাপ জল, স্বাদমতো লবণ দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে ৬-৭ মিনিট রান্না করুন।
এবার এর মধ্যে ভেজে রাখা কাজু, কিসমিস,পনির দিয়ে নাড়াচাড়া করে পরিমাণমতো গুঁড়ো চিনি ও জাফরান ভেজানো দুধ ছড়িয়ে আবারো মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের পনির পোলাও।

No comments:
Post a Comment