বানানোর পদ্ধতি ও উপকরণ জেনে নিন -
নুন
সুজি
আটা
ময়দা
আদা
পেঁয়াজ
গাজর
টমেটো
ক্যাপসিকাম
ধনেপাতা কুচি
কাঁচালঙ্কা
সাদা তেল
একটি মিক্সিং বোলে ২ কাপ আটা, ১/২ কাপ ময়দা, ১/২ কাপ সুজি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা, কাঁচালঙ্কা, স্বাদমতো নুন, জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে।
প্যানে তেল ব্রাশ করে নিতে হবে।
১ হাতা ব্যাটার দিয়ে উপর দিয়ে তেল দিয়ে এপিঠ ওপিঠ উল্টে ভেজে নিলেই একেবারে তৈরি গোলা রুটি।
তারপর তরকারি দিয়ে পরিবেশন করুন।

No comments:
Post a Comment