জেনে নিন রেসিপিটি তৈরি প্রণালী-
উপকরণ
আলু- ৫/৬ টি
আদা বাটা -২ চামচ
তেজপাতা- ২ টি
শুকনো লঙ্কা- ২ টি
গোটা জিরে- ১ চামচ
টমেটো বাটা- ৫/৬ চামচ
হলুদ গুঁড়া- ১ চামচ
লঙ্কাগুঁড়ো- পরিমাণমতো
জিরে গুঁড়ো- ১চা চামচ
ধনে গুঁড়ো- হাফ চামচ
লবণ- স্বাদমতো
চীনে- ১ চা-চামচ
হিং- ১ চা-চামচ
গরম মশলা গুঁড়ো- হাফ চামচ
ভাজা মসলা (জিরে, ধনে, শুকনো লঙ্কা)- এক চামচ
সর্ষের তেল- পরিমাণমতো
সবার আগে একটি পাত্রে জল গরম করে পরিমাণমতো লবণ, হলুদ দিয়ে আলু সিদ্ধ করে নিন। এবার একটি কড়াইয়ে ৫ চামচ সর্ষের তেলে সিদ্ধ করা আলু গুলি ভেজে তুলে নিন। এই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন রান্না করে এর মধ্যে চিনি, হিং, আদা বাটা, টমেটো বাটা, সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিন। মশলাটি কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো, স্বাদমতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত উপকরন আবারো মিশিয়ে নিন। এবার পরিমান মত উষ্ণ জল দিয়ে গ্রেভি তৈরি করে নিন। এই গ্রেভির মধ্যে আলু, গরম মসলা গুড়ো দিয়ে প্রায় ৮-১০ মিনিট ঢেকে রাখুন। এক্ষেত্রে গ্যাসের ফেম মিডিয়ামে থাকবে। ঢাকনা তুলে উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম “নিরামিষ আলুর দম”।

No comments:
Post a Comment