জেল্লাদার ত্বক পেতে এই ৭টি ঘরোয়া উপাদান কাজে লাগান - Majaru

Post Top Ad

Post Top Ad

Saturday, 10 June 2023

জেল্লাদার ত্বক পেতে এই ৭টি ঘরোয়া উপাদান কাজে লাগান

 


জেল্লাদার ত্বক পেতে এই ৭টি ঘরোয়া উপাদান কাজে লাগান 

দিক্সা দাস, ১০ জুন: ঘরোয়া ফেসপ্যাকের গুণ

ঘরোয়া প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বকের যত্ন নিতে পারেন আপনি। তবে ঘরোয়া ফেসপ্যাকও সপ্তাহে এক থেকে দুইদিনের বেশি ব্যবহার করা উচিত নয়।


ফেসপ্যাক লাগানোর পরে ১০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলতে হবে। মুখ পরিষ্কার করে তবেই ফেসপ্যাক লাগাবেন। এখন জেনে নিন কোন কোন ঘরোয়া উপাদানগুলির সাহায্যে ত্বকের যত্ন নিতে পারেন আপনি।




দুধ

কাঁচা দুধ কিংবা দুধের সর আপনি ব্যবহার করতে পারেন। দুধে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড ত্বকের জেল্লা ফেরাতে সাহায্য করে। দুধের সঙ্গে পরিমাণ মতো বেসন মিশিয়ে একটি ফেসপ্যাক তৈরি করুন। সেটি নিয়ম অনুযায়ী ব্যবহার করুন।




চন্দন

চন্দনে আছে অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান। আপনার ত্বকের প্রদাহ কমায়। তেল নিঃসরণও নিয়ন্ত্রণ করে। আপনার ত্বককে ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চন্দনের গুঁড়োর সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে তৈরি করুন ফেসপ্য়াক।



বেসন

ঘরোয়া রূপটানে বছরের পর বছর ধরে বেসন ব্যবহার হয়ে আসছে। এটি মাইল্ড এক্সফোলিয়েটরের কাজ করে। আপনি বেসনের সঙ্গে এক চিমটে হলুদ এবং পরিমাণ মতো দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। তা আপনার মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এছাড়াও, অ্যালোভেরার সঙ্গে বেসন মিশিয়েও ফেসপ্যাক বানাতে পারেন।



অ্যালোভেরা

অ্যালোভেরায় রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান। ত্বকের জেল্লা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি। ত্বকের আর্দ্রতাও ধরে রাখে।



অ্যালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই-এর নির্যাস এবং গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন।

No comments:

Post a Comment

Post Top Ad