গরমে পান করুন বাড়ীর বানান ভিন্ন স্বাদের জামের জুস - Majaru

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 June 2023

গরমে পান করুন বাড়ীর বানান ভিন্ন স্বাদের জামের জুস

 



গরমে পান করুন বাড়ীর বানান ভিন্ন স্বাদের জামের জুস 


দিক্সা দাস,২৮জুন: গরম হোক বা যেকোনও কাল শরীরকে হাইড্রেটেড এবং ফ্রেশ রাখতে জুস পান করা উপকারী। কিন্তু প্রিজারভেটিভ যুক্ত জুস উপকারে আসে না, ক্ষতি করে। মরসুমে ফল যেমন জাম। এর জুস ঘরেই তৈরি করতে পারেন। জেনে নিন কীভাবে তৈরি করবেন?


 জাম ও মধুর জুস :


 উপাদান:


     ১ কাপ জাম 

     ২ কাপ ঠান্ডা জল

     ১ চিমটি গোল মরিচ গুঁড়ো 

     ১ টেবিল চামচ মধু

     ১চিমটি লবণ

     ১চা চামচ লেবুর রস

     পুদিনা (গার্নিশিংয়ের জন্য)


পদ্ধতি :

 প্রথমে ব্লেন্ডারে জাম, মধু, জল, গোলমরিচ গুঁড়ো এবং লবণ মিশিয়ে পিষে নিন। একটি গ্লাসে রস ঢেলে পুদিনা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।


 জাম ও গুড়ের জুস:


 উপাদান:


     ১/৪ জামুনের পাল্প

     ২ কাপ ঠান্ডা জল

     গুড়

     চিমটি কালো লবণ


পদ্ধতি :

 প্রথমে গ্রাইন্ডারে ১/৪টি জামের পাল্প,জল, গুড় ও এক চিমটি কালো লবণ নিয়ে ভালো করে ব্লেন্ড করে মসৃণ পেস্ট বানিয়ে নিলেই রেডি জাম ও গুড়ের জুস।

No comments:

Post a Comment

Post Top Ad