রুটি বানানোর সময় মেনে চলুন এই উপায়
দিক্সা দাস,১৯জুন: সকাল হক বা বিকেলের জলখাবার বা রাতের ডিনারে রুটি সবার চাই। তাই জেনে নিন কোন কোন উপায়ে বানিয়ে ফেলা যায় নরম এবং ফুলকো রুটি। রইল দুর্দান্ত কার্যকরী কিছু টিপস।
নরম ফুলকো রুটি তৈরি করার সহজ উপায় : আটা বা ময়দা মাখার সময় গরম জল কিংবা গরম দুধ দিয়ে মাখতে পারেন। এভাবে গো বা মন্ড তৈরি করলে রুটি খুব নরম হবে। আটার মন্ড রুটি বানানোর আগে খুব ভাল করে মেখে নিতে হবে। মন্ড থেকে লেচি কাটার সময়ও নরম করে মেখে নিতে হবে। খুব বেশি টাইট করে মন্ড বানানো যাবে না। এতে রুটি ফুলবে না, নরমও হবে না। তাই যতটা সম্ভব মন্ড নরম করে মাখতে হবে।
রুটি বেলার সময় ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলতে হবে। রুটি যদি আগুনের উপর রেখে ফুলিয়ে নিতে পারেন তাহলে তা সব থেকে বেশি ভালো হবে। রুটির দুই পিঠ আগুনের উপর ১৫-২০ সেকেন্ডের বেশি ধরে রাখবেন না। এতে রুটি পুড়ে যেতে পারে।
রুটি সেঁকে নেওয়ার পর নামানোর আগে গরম তাওয়ার মধ্যে কিছুটা জল দিয়ে তারমধ্যে রুটিগুলো একবার বুলিয়ে তুলে নিন। এই রুটি এয়ার টাইট পাত্রের মধ্যে ভরে রাখুন। যে-পাত্রে রুটি রাখবেন তাতে একটা ভেজা নরম কাপড় বিছিয়ে রাখুন। এবার তার মধ্যে রুটি রেখে ভাল করে কাপড় দিয়ে মুড়িয়ে দিন।
রুটির নিচের অংশের তুলনায় উপরের অংশ আগে শুকিয়ে যায়। তাই উপরের অংশে অল্প তেল অথবা মাখন লাগিয়ে রাখতে পারেন। রুটি তৈরি করার কয়েক ঘন্টা পর যদি খেতে হয় তাহলে আটা-ময়দা জলের পরিবর্তে গরম দুধ দিয়ে মেখে নিতে পারেন। এতে রুটি অনেকক্ষণ নরম থাকে। রুটি কখনও দ্বিতীয়বার গরম করতে যাবেন না। এতে আরও শক্ত হয়ে যাবে রুটি। গরম করলে রুটির মধ্যে থাকা আর্দ্রতা শুকিয়ে যাবে ফলে রুটি শক্ত হয়ে যাবে।
দোকান থেকে কিনে আনা তন্দুরি রুটি কয়েক ঘন্টা পর শক্ত হয়ে যায়। এই তন্দুরি রুটি গরম করতে চাইলে একটি পাত্রে গরম জল নিয়ে তার উপর জালি রেখে তন্দুরি রুটিতে একটু ভাপ দিয়ে নিতে পারেন। এতে রুটি নরম এবং গরম হবে। সরাসরি তাওয়াতে গরম করা যাবে না। রুটি মাখার সময় যতটা সম্ভব ময়ান দেবেন। এতে রুটি খুব ভালো করে ফুলবে।
.jpeg)
No comments:
Post a Comment