ঘরোয়া এই ২ উপাদানেই কাঁচের মত চকচক করবে ত্বক
দিক্সা দাস,২০জুন: ব্রণ ও ফুসকুড়ি বিহীন, দাগছোপহীন ত্বক কার না পছন্দ? কিন্তু এই প্রাকৃতিক দূষণে ভরা পরিবেশের মধ্যে থেকে কোথাও যেন ত্বক তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে ফেলছে। তারপর আবার গরমে সানবার্ন বা ট্যানিং-য়ের সম্ভাবনা তো রয়েইছে। তাৎক্ষণিক সমাধান হিসেবে অনেকেই পার্লার ছোটেন। তবে হাজার হাজার টাকা খরচ করেও মনের মত ফল পাওয়া যায় না।
আজকের এই প্রতিবেদনে রইল এমন কিছু ঘরোয়া সমাধান যা আপনাকে প্রাকৃতিকভাবে সুন্দর হয়ে উঠতে সাহায্য করবে। ত্বকের সৌন্দর্যের জন্য কফি ফেসিয়ালের নাম নিশ্চয়ই শুনেছেন আপনি? শুধু মুখের জন্য নয়, বিভিন্ন পার্লারে মুখ থেকে গোটা শরীরের প্রমান দূর করার জন্য কফি মিশ্রিত বিভিন্ন স্ক্রাব, ফেসপ্যাক, জেল ব্যবহার করা হয়।
তবে কেমন হবে যদি বাড়িতে আপনি নিজে থেকেই মাত্র ৫ টাকা খরচ করে পার্লারের মত গ্লোয়িং ত্বক পেতে পারেন? আজকের এই প্রতিবেদনে রইল তার সুলুকসন্ধান। বাড়িতে কফি এবং চিনি মিশিয়ে আপনি খুব সহজেই নিজের গোটা শরীরের যত্ন নিতে পারেন ঠিক যেমনটা পার্লারের হাজার টাকার ফেসিয়ালে করা হয়ে থাকে।
কফির মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বককে এক্সফোলিয়ট করতে সাহায্য করে। এতে রক্ত সঞ্চালন ভাল হয় এবং মৃত কোষ দূর হয়ে যায়। এই উপায়ের জন্য প্রথমে মুখটা ভাল করে ধুয়ে নিন। এবার একটি পাত্রে কিছুটা কাঁচা দুধ এবং কফি মিশিয়ে নিন। তারপর সেটিকে মুখে মেখে ৫ মিনিট রেখে শুকিয়ে নিন।
মুখ শুকিয়ে গেলে ভালভাবে জল দিয়ে ধুয়ে নিলেই মুখটা দেখবেন কেমন পরিষ্কার হয়ে গিয়েছে। এবার ফেসপ্যাক বানানোর জন্য কফি, হলুদ, চিনি এবং মধু এই চারটি উপকরণ ভাল করে মিশিয়ে একটা গাঢ় পেস্ট বানিয়ে নিন। এটা মুখে মেখে ভাল করে ম্যাসাজ করুন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।
.jpeg)
No comments:
Post a Comment