এই জিনিস গুলো কেন সকলকে বলা উচিৎ নয়? - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 July 2023

এই জিনিস গুলো কেন সকলকে বলা উচিৎ নয়?

 



এই জিনিস গুলো কেন সকলকে বলা উচিৎ নয়?



দিক্সা দাস,২০জুলাই: জীবন অনেক কঠিন, সহজ পথে নিয়ম মেনে না চললে আরও কঠিন হতে শুরু করে। এমন অনেক জিনিস আছে যা আমরা বিশ্বাস করে শেয়ার করে ফেলি, কিন্তু শুক্রাচার্যের দেওয়া নীতি অনুসরণ করলে এমন অনেক জিনিস আছে যা গোপন রাখা উচিৎ। 


 আজ আমরা এমন কয়টি জিনিস সম্পর্কে জানব, যা গোপন উচিৎ।


 বাড়ির কথা :

 জীবনকে সুখী করতে ঘরের গোপন কথা বাইরের কাউকে বা অন্য কাউকে বলা উচিৎ নয়। পরিবারে এমন কিছু জিনিস রয়েছে, যা ব্যক্তির বাইরের ব্যক্তির থেকে গোপন রাখা উচিৎ।  


 ওষুধ :

 শুক্রাচার্য বলতেন যে ওষুধের কথা বাইরের কাউকে বলা উচিৎ নয়। কেউ এ বিষয়ে জানতে পারলে ক্ষতি করতে পারে।


 বয়স :

 একজন পুরুষ হোক বা মহিলা, কোন ব্যক্তিরই তার বয়স সম্পর্কে অন্য ব্যক্তিকে বলা উচিৎ নয়।  


 টাকা :

 প্রায়ই মানুষ জরুরি প্রয়োজনে বাড়িতে কিছু টাকা রাখে। এই টাকা অন্য কারো কাছে প্রকাশ করা উচিৎ নয়। এই গোপন টাকা চুরি হতে পারে।


অনুদান :

  গোপনে দান করলেই তার ফল পাওয়া যায়। কেউ যদি নিজের মহত্ত্ব দেখানোর জন্য দান করে, তাহলে তার পুণ্যকর্মও নষ্ট হয়ে যায়। দানের কথাও বলা উচিৎ নয়।


 একাকী মুহূর্ত:

 এটা বিশ্বাস করা হয় যে স্বামী বা স্ত্রীর নির্জনে কাটানো মুহূর্তগুলি কাউকে বলা উচিত নয়। এটা করলে বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে।

 

 মন্ত্র:

 মন্ত্রও গোপন রাখা উচিৎ।

No comments:

Post a Comment

Post Top Ad