কোন দুটি জিনিস দান করা শুভ? - Majaru

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 July 2023

কোন দুটি জিনিস দান করা শুভ?

 



কোন দুটি জিনিস দান করা শুভ?



দিক্সা দাস,২০জুলাই: ধর্মীয় গ্রন্থে প্রতিটি দিনের বিশেষ তাৎপর্য বলা হয়েছে। বুধবারের দিনটি গণেশ এবং মা দুর্গার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বুধবার ভগবান গণেশ ও মা দুর্গার পূজো করলে আর্থিক ও পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও, ব্যক্তি কর্মজীবনে পদোন্নতি পান।


 জ্যোতিষ শাস্ত্র অনুসারে, একজন মানুষকে বুধবার এই ২টি জিনিস দান করতে হবে। এতে দুঃখ-কষ্ট নাশ হবে। এছাড়াও, একজন ব্যক্তির কুণ্ডলীতে বুধ গ্রহের অবস্থান শক্তিশালী হয়। আসুন জেনে নেওয়া যাক বুধবার কোন দুটি জিনিস দান করা শুভ?


 মুগ ডাল:

  বুধবার ভগবান গণেশের আশীর্বাদ পেতে দেড় কেজি মুগ ডাল দান করুন। মুগ ডাল সেদ্ধ করে ঘি, চিনি মিশিয়ে গরুকে খাওয়ান। এরপর পা ধরে প্রণাম করুন। এতে সমস্ত কষ্ট দূর হয়।


 অর্থ :

 বুধবার কোনও নপুংসককে কিছু অর্থ এবং সাজসজ্জার সামগ্রী দান করুন এবং দান করার পর তাদের কাছ থেকে এক বা দুই টাকা নিন। এরপর নেওয়া টাকা সেফে রাখুন। এতে করে কুণ্ডলীতে উপস্থিত বুধ গ্রহ শক্তিশালী হয়। শুধু তাই নয়, ব্যক্তি অর্থ ও ব্যবসায় উন্নতি লাভ করে।

No comments:

Post a Comment

Post Top Ad